দৈনিক আলাপন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য আব্দুল আজিজ, ওমর ফারুক, সহিরুজ্জামান সাজু, মহিলা দলের নেত্রী মিলি কায়কোবাদ, আবু হানিফ বিপ্লব, যুবদল নেতা নাদিম আহমেদ ও ছাত্রদল নেতা আশরাফুল হক বিপুল প্রমুখ।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x