গণভোটের রায় বাস্তবায়সহ নানা দাবীতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচী করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচী সফল করতে মাঠে কাজ করছে জোটের রংপুরের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লং মার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজলসহ অন্যরা। এ সময় জামায়াত নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট দূর করা, দলীয়করণ, দখলদারিত্ব, দূর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে ঢাকা থেকে রংপুর লং মার্চ হবে। এতে বিরোধীয় দলীয় নেতা, জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন। উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টি আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় লং মার্চ চট্টগ্রামের চেয়ে বড় হবে বলে প্রত্যাশা জামায়াত নেতাদের। জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা যে দাবীতে লং মার্চ করছি এটি জামায়াতের কোন দাবী নয়, এটি জনগণের দাবী। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইন শৃঙ্খলা ভাল হবে, দলীয়করণ বন্ধ হবে, সুশাসন নিশ্চিত হবে। জুলাই অভ্যূত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্যে আত্মত্যাগ করেছিল তা বাস্তবায়ন হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তিনি বলেন, তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি। সরকার এ বিষয়ে আগ্রহী হয়েছিল। কিন্তু কোন পরোক্ষ শক্তির কারণে সরকারের সেই উদ্যোগ থেমে গেলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। গণমানুষের দাবীর আন্দোলনে চট্টগ্রামের চেয়ে রংপুরে বেশি পরিমান মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।
ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করতে মাঠে ১১ দলীয় ঐক্য
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন