নীলফামারীর জলঢাকা উপজেলায় সাংবাদিক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সহকারী কমিশনার (ভ‚মি) মোল্লা ইফতেখার আহমেদ এবং থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মো. মঞ্জুরুল আলম সিয়াম, সভাপতি হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন ও প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসিসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মনি।
জাতীয় সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের মানুষের কথা তুলে ধরতে হবে। সাংবাদিক ঐক্য পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে জলঢাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবেÑএটাই প্রত্যাশা। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসুক।
সহকারী কমিশনার (ভ‚মি) মোল্লা ইফতেখার আহমেদ বলেন, “সাংবাদিকদের লেখনীতে সত্য ও বাস্তবতা উঠে আসা জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনকে জনস্বার্থে কাজ করতে আরও সহায়তা করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় মানুষের কল্যাণে গণমাধ্যমের ভ‚মিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় কামরুজ্জামান কে সভাপতি ও মাহবুবুর রহমান মনিকে সাধারণ সম্পাদক করে ৪৭ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন