দৈনিক আলাপন

রোবোটিক্সে টানা তিন স্বর্ণ সৈয়দপুরের ফাহিমের

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ পদক পাওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানী শাহরিয়ার ফাহিম। এটি কেবল ফাহিমের আন্তর্জাতিক অঙ্গনে  প্রথম স্বর্ণপদক জয় নয়। এর আগেও  থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন এন্ড ইনোভেশন -২০২৬ এর আন্তর্জাতিক প্রতিযোগিতা  এবং মালয়েশিয়ার সাবাহ্তে অনুষ্ঠিত বর্নিও ইনোভেমন এন্ড ক্রিয়েভিিিট কম্পিটিশন -২০২৬ এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে দুইটি স্বর্ণপদক অর্জন করেছেন ফাহিম।

সম্প্রতি মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অষ্টম ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন এন্ড এক্সিবিশনের (ডবিøউআইসি) আন্তর্জাতিক রাউন্ডে ও উদ্ভাবনী মঞ্চে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন সে। অর্জন করেছে স্বর্ণপদক ।  
প্রতিযোগিতায় ফাহিম তার নিজস্ব উদ্ভাবিত অল মিলিটারি রোভার প্রজেক্টটি উপস্থাপন করে।   রোবোটিক্স ক্যাটাগরিতে বিজয়ী হয়ে  স্বর্ণ পদক এই কৃতিত্ব অর্জন করেন। ফাহিম এরোস্পেস গবেষণা ও রোবোটিক্স  কেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান উর্ধ্বগামী অ্যারোস্পেস এর ফাউন্ডার ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।  

পর পর তিনটি আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক জয়ের এই ঐতিহাসিক কৃতিত্ব সৈয়দপুর তথা পুরো বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা তৈরি করেছে।

তার এই অভাবনীয় সাফল্যে  সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ¦ মো. শফিয়ার রহমান সরকার ও  অধ্যক্ষ মোহম্মদ আব্দুল হামিদ, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীরা সকলেই অত্যন্ত উচ্ছ¡সিত ও গর্বিত। ফাহিমের এই সাফল্য দেশের হাজারো তরুণকে বিজ্ঞান, প্রযুক্তি ও রোবোটিক্সে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোবোটিক্সে টানা তিন স্বর্ণ সৈয়দপুরের ফাহিমের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x