দৈনিক আলাপন

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য

ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ এন্ড সাসটেন্টএ্যাবিলিটি (আইওইএলএলএস) - ২০২৬ এ অংশ নিয়ে ৪ টি স্বর্ণ পদক, একটি রৌপ্যপদক ও একটি বিশেষ সম্মাননাসহ ছয়টি সম্মাননা পদক পেয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থী। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বালিতে আয়োজক দেশ ইন্দোনেশিয়াসহ ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশের মেধাবী প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে ওই সম্মাননা পদক অর্জন করে তারা।

পোস্টার প্রেজেন্টেশনে জুনিয়র ক্যাটাগরিতে দলগতভাবে প্রথম স্বর্ণপদকপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর ক্যান্টনমন্টে পাবলিক স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ষষ্ঠ শ্রেণির শাহলা আনজুম ও ষষ্ঠ শ্রেণির আরিয়া ইসলাম অদিত্রী এবং বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির দলনেতা মো. আল ইমতিয়াজ সিয়াম।

স্পেলিং বি প্রাইমারি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে একই প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের চতুর্থ শ্রেণির আবদুল্লাহ্ধসঢ়; আস সাবের। একইভাবে ইংলিশ এন্ড লিডারশিপ অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান-রৌপ্যপদক লাভ করেছে প্রতিষ্ঠানের বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির দয়িতা ইসলাম নাবা।

এছাড়া স্পেলিং বি প্রাইমারি ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পদক পেয়েছে প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের চতুর্থ শ্রেণির আরশিয়া ইসলাম অরোরা। শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক জয়ে উচ্ছ্বসিত সমগ্র প্রতিষ্ঠান পরিবার। এই অভাবনীয় সাফল্যের জন্য শিক্ষক, মেন্টর ও অভিভাবকবৃন্দেও নিরলস পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি এবং গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ

মাসউদুর রহমান, পিএসসি বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদেও কঠোর পরিশ্রমের ফলেই আজ আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আমরা অনন্য উচ্চতায় তুলে ধরতে পেরেছি। এই জয় পুরো দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x