লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘অক্টোবর সেবা সার্ভিস’। আজ বৃহস্পতিবার সকালে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে বেলুন উড়িয়ে র্যালী ও সেবাপক্ষ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাওলানা ক্বারী মাকসুদুর রহমান। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালীটি আবারও ওই শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে এসে মিলিত হয়।
এর আগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও কামারপুকুর ডিগ্রি কলে কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক। এতে বক্তব্য বলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন জোবাইদুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা ও নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক লায়ন আনিছুর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা ও সৈয়দপুর সরকারী কলেজের প্রভাষক লায়ন কহিনুর বেগম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ। এ সময় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, লায়ন কাজী মানিকসহ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন