দৈনিক আলাপন

রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক সৈয়দপুরের ফাতেমা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উপলক্ষে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ফাতেমার নিষ্ঠা, মেধা, দায়িত্ববোধ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা সৈয়দপুরসহ নীলফামারী জেলার জন্য আনন্দ ও গর্বের বিষয়।
এছাড়াও রংপুর বিভাগের গুণী শিক্ষক হিসেবে আরও দুজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তাজ আল মিনার ও লালমনিরহাট জেলার সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক সৈয়দপুরের ফাতেমা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উপলক্ষে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ফাতেমার নিষ্ঠা, মেধা, দায়িত্ববোধ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা সৈয়দপুরসহ নীলফামারী জেলার জন্য আনন্দ ও গর্বের বিষয়।
এছাড়াও রংপুর বিভাগের গুণী শিক্ষক হিসেবে আরও দুজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তাজ আল মিনার ও লালমনিরহাট জেলার সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x