নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্য গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রূমে কৌশলগত ওই একাডেমিক আলোচনার আয়োজন করা হয়।
এদিনেরআলোচনায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বাস্তবভিত্তিক শিক্ষা, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন সুযোগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও কোর্স ওয়েভার, আইসিএমএবি-এর সহযোগিতায় প্রফেশনাল সেমিনার আয়োজন, বিএইউএসটিতে আইসিএমএবি স্টাডি সেন্টার প্রতিষ্ঠা ও কারিকুলাম উন্নয়নে পেশাজীবী ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সম্পৃক্তকরণ।
আইসিএমএবি-এর পক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন মি. এস. এম. জহির উদ্দিন হায়দার, এফসিএমএ, ভাইস-প্রেসিডেন্ট, আইসিএমএবি; চিফ অপারেটিং অফিসার, হোসাফ গ্রুপ; স্বতন্ত্র পরিচালক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি; এবং স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
এছাড়া উপস্থিত ছিলেন ড. মো. মামুনুর রশীদ, এফসিএমএ, অধ্যাপক ও পরিচালক, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন, আইসিএমএবি এবং মি. মো. আবদুল মালেক, অতিরিক্ত পরিচালক, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন, আইসিএমএবি। বিএইউএসটির পক্ষে সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, বিভাগীয় প্রধান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, বিভাগের সকল শিক্ষকসহ আলোচনায় অংশগ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে বিএইউএসটির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার সঙ্গে পেশাগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়, শিল্পখাতের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্প্রসারণে একটি শক্তিশালী একাডেমিক ও পেশাগত সহযোগিতার ক্ষেত্র তৈরির প্রত্যাশা করছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন