মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
সভায় ১৫তম শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং বিভিন্ন শৃঙ্খলামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শৃঙ্খলা কমিটির সদস্য কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), রংপুর এরিয়া সদর দপ্তরের কর্নেল এডমিন ও শৃঙ্খলা কমিটির সদস্য কর্নেল সাব্বির আহমেদ, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. জাবের হোসেন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করা হয়। সভা শেষে সভাপতি গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন