দৈনিক আলাপন

আলফারুক একাডেমি চ্যাম্পিয়ন, রানার্সআপ সৈয়দপুর বিজ্ঞান কলেজ

সৈয়দপুরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এতে আলফারুক একাডেমি চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর বিজ্ঞান কলেজ রানার্সআপ হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. শাহীন আক্তার, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক এমআর আলম ঝন্টু এবং নাগরিক টেলিভিশনের সাংবাদিক সাদিকুল ইসলাম সাদিক।

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা সমন্বয়ক আমিরুল হক। মডারেটরের দায়িত্ব পালন করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও আজকের পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক ও নারী উদ্যোক্তা শিউলি বেগম, সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েম এবং বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক ও আলফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান। সময় রক্ষকের দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী।

প্রতিযোগিতায় অংশ নেয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ মহিলা স্কুল অ্যান্ড কলেজ, আলফারুক একাডেমি, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল এবং তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে বিতর্ক উৎসব। এতে আটটি দলের বিতার্কিকরা বিভিন্ন বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরেন।

প্রতিযোগিতায় আলফারুক একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন আব্দুল্লাহ দানিয়ান, আতিক হাসান ও হানজলা সৈকত। রানার্সআপ হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ। দলটির হয়ে অংশ নেন রোহামা সুলতানা, নুসাইবা নাওয়ার ও ইমানা শাহরিন।

এ ছাড়া প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক আব্দুল্লাহ দানিয়ান।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x