দৈনিক আলাপন

গঙ্গাচড়ায় শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৬ শিক্ষার্থী সংবর্ধিত

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং দেশপ্রেম ও আদর্শের দীপ্ত আলোয় উজ্জ্বল হোক তোমাদের ভবিষ্যৎ’ এই বার্তাকে সামনে রেখে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করতে হবে।’ ভবিষ্যতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনুমতি সাপেক্ষে জাতীয় সংসদের অধিবেশন দেখানোর ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।

গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররম বিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা শাখার আমির নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির তাজ উদ্দীন, বড়বিল ইউনিয়ন আমির ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রহমানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৬ শিক্ষার্থী সংবর্ধিত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x