নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ৩য় আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং বিরোধী দল হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ অংশ নেয়। অত্যন্ত প্রাণবন্ত, যুক্তিপূর্ণ, বিশ্লেষণধর্মী ও প্রতিযোগিতামূলক এই বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এমই বিভাগ এবং রানার্স-আপ হয় ইইই বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন, পিএসসি (অবঃ), বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
আয়োজনটি সার্বিক তত্ত¡াবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তর। যা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফাইনাল পর্বে প্রতিযোগী দলগুলোর উপস্থাপনা, যুক্তি, পাল্টা যুক্তি ও প্রাঞ্জল বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিতর্কের বিষয়বস্তু ও উপস্থাপনায় শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমসাময়িক বিষয়ে তাদের গভীর অনুধাবন স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, সমালোচনামূলক চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন