দৈনিক আলাপন

রংপুর জিলা স্কুলের এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

ঐতিহ্যবাহী রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চৌধুরী মাহমুদুন নবী ডলারকে সভাপতি এবং ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুলাহ হামীমকে সাধারণ সম্পাদক করে ৪৯৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ নবগঠিত কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে জানান, ১৮৩২ সালে প্রতিষ্ঠিত রংপুর জিলা স্কুলের ১৯৪ বছরের গৌরবময় ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পারিক বন্ধন এবং বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে নবগঠিত সংগঠনটি কাজ করবে। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের একটি কার্যকর প্লাটফর্মে যুক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থী ও সমাজের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।এ সংগঠনে যুক্ত হতে আগামী ১৫ দিন বিনামূল্যে ওয়েবসাইট আরজেডএসএএডট ওআরজি’র মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন বলেও জানানো হয়।
এ দিকে সংবাদ সম্মেলনের শুরুতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রংপুর জিলা স্কুলের এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x