নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি করা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে "বিজ্ঞান মেলা"র আয়োজন করে নুরুল হিকমাহ মডেল মাদরাসা। এতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাদরাসাটির দুটি ক্যাম্পেসে আয়োজিত এই মেলায় শতাধিক প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় তিনি শিক্ষার্থীদের তৈরি করা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ঘুরে দেখেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। মাদরাসা প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাটির পরিচালক আবুল কালাম আজাদ, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, মাদরাসাটির উপদেষ্টা মাওলানা রেজাউল ইসলাম, ইসমাঈল হোসেন প্রমুখ।
মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্পের সুফল তুলে ধরে অতিথি ও দর্শনার্থীদের কাছে। শিক্ষার্থীদের এসব প্রচেষ্টা ও সৃজনশীলতার প্রশংসা করেন অতিথিরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন