দৈনিক আলাপন

আর্কাইভ দেখুন

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার নুশাত তাবাসসুম রিমু। এ সময় বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা হক প্রধান বাচ্চু, জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেন ও জাসাসের সদস্য সচিব আবুল হাসনাত রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।আলোচনা সভায় লালন সাঁই-এর জীবন দর্শন মানবতাবাদী চিন্তা ও সাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তার গান ও দর্শন মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, মানবিক, মূল্যবোধ এবং ভেদাভেদহীন সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায় বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে লালন সাঁই-এর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন গীতি ও বাউল সংগীতের মাধ্যমে তার কালজয়ী দর্শন ও সৃষ্টিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।


পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

২০ বছরের পুরোনো বাস ও মিনিবাসের ফিটনেস সনদ না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফিট থাকা গাড়ি চলাচলের সুযোগ দেওয়া না হলে আগামী ১ নভেম্বর থেকে রংপুর বিভাগে সর্বাত্মক আন্দোলনের হুসিয়ারি দিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। আগামী ২৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট সমাধান না এলে এ কর্মসূচি পালন করা হবে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিআরটিএর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক-কাভার্ডভ্যানের জন্য ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ নিয়মে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের পুরোনো প্রায় ৫৬ হাজারের বেশি বড় বাস ও ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তবে ২০২৪ সালে সারা দেশে নতুন রেজিস্ট্রেশন পাওয়া বাসের সংখ্যা মাত্র ১,৭৩৬টি, যার মধ্যে মিনিবাস মাত্র ২২০টি। এই গতিতে গাড়ি প্রতিস্থাপন করতে গেলে গণপরিবহনে মারাত্মক শূন্যতা তৈরি হবে।পরিবহন নেতারা দাবি করেন, ফিটনেস সনদের মূল মাপকাঠি হওয়া উচিত বাসের বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশন, বয়স নয়। এ ছাড়া ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী, চেসিস ছাড়া অন্যান্য যন্ত্রাংশ ফি জমা দিয়ে পরিবর্তন করার সুযোগ রয়েছে। বিআরটিএর বর্তমান সিদ্ধান্ত এই আইনের সরাসরি ব্যত্যয়।সংবাদ সম্মেলনে বলা হয়, বিপুলসংখ্যক গাড়ি একযোগে বাতিল বা স্ক্র্যাপ করলে পরিবেশের ওপর প্রভাব পড়বে। একই সঙ্গে হাজার হাজার নতুন বাস আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হবে, যা দেশের রিজার্ভ ও ভঙ্গুর অর্থনীতির ওপর বাড়তি চাপ ফেলবে। নতুন বাস তৈরির চেয়ে পুরোনো বাসে নতুন পার্টস সংযোজন করে পুনঃব্যবহারযোগ্য করা অনেক বেশি সাশ্রয়ী ও যৌক্তিক।রংপুর অঞ্চলের ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুর বিভাগ একটি কৃষিনির্ভর এলাকা। এখানকার পরিবহন মালিকদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নতুন গাড়ি কেনা অসম্ভব। একটি স্বার্থান্বেষী মহল ও নীতিভ্রষ্ট আমদানিকারকদের সুবিধা দিতে আমলারা সরকারকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বলে অভিযোগ করেন তাঁরা।সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি শ্রী ভবানী শংকর আগরওয়াল, সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ এবং রংপুর জেলা মোটর মালিক সমিতির উপদেষ্টা মাহবুবুর রহমান বেলালসহ বিভিন্ন পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।


বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় উন্নয়নের স্বার্থে সরকারি দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ আহবান জানান।এ সময় ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফয়সল আমিন বলেন, বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, আর সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে। আসন্ন উপনির্বাচনে ভোটারদের সমর্থন চেয়ে তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন।তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।


রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্য শাহ মোঃ সেলিমকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে এতে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ শহীদ শোভন, সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আতিক উল্লাহ আতিকসহ অন্যরা। সভায় রংপুর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনকে গতিশীল করা, জ¦ালানী সরবরাহ চেইনকে শক্তিশালী করাসহ ক্রেতাদের কাছে জ¦ালানী সরবরাহ নিশ্চিতে নানা সুপারিশ তুলে ধরা হয়। এরপর ২০২৩-২০২৬ মেয়াদে কমিটি বিলুপ্ত করা হয়। অনুষ্ঠানে সদ্য প্রয়াত পেট্রোল পাম্প মালিক শাহ আলমের পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে অনুদান তুলে দেয়া হয়। 


দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষে এ আয়োজন করে ইকু গ্রুপ। এতে সার্বিক সহযোগিতা করে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নতুন পোশাক তুলে দেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু।এ সময় তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চান তাঁরা। ঈদে মুসলমানদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি দুর্গাপূজাতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান তাঁরা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

ভারত  থেকে আমদানি করা ১৮টি রেল কোচ আজ শনিবার রাত ৩ টা ৫৫ মিনিটে  দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে পৌঁছেছে। সেখানে প্রয়োজনীয় ডিপ্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ।এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো তৈরি করা হয়েছে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে।রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান   এ কোচগুলো দিয়ে সরাসরি চিলাহাটি-কক্সবাজার  পর্যটন রুটে একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়ে বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করলে কোচ সংকট কমবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘রেলওয়ে কারখানায় আনা এ সব কোচ এখনো খোলা হয়নি। তবে খুব শিগগিরই খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা  হবে আমাদের দেশে উপযোগী কিনা।  এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা কাজ করবেন। কোচগুলো সৈয়দপুর রেল কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল দেওয়ার পর ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।’ 


কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

কুুড়িগ্রা‌মের রৌমারী‌ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই পরিবারের ৪জন অ‌টোযাত্রী এবং অটোচালক নিহত হ‌য়ে‌ছে। শ‌নিবার(১৭অ‌ক্টোবর) দুপু‌র আড়াইটার দি‌কে উপজেলার যাদুরচর ইউনিয়নের সা‌য়েদাবাদ বাজা‌র ময়মনসিংহ মহাসড়কে এক‌টি মাল‌বোঝাই ট্রাক্টর দাড়িয়ে থাকা ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশা‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থলে তিনজ‌ন  এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ২ জনের মৃত‌্যু হয়।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাউসার আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, দুটি পরিবারের ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন,উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো: শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)রয়েছে। অপর দুইজনের মধ্যে অটোচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার (অজ্ঞাত) চালক (৪০) এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২) নিহত হন। আর মিয়ার মেয়ে বৃষ্টিকে ( ১৭) গুরুতর আহত অবস্থায় প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্হার অবনতি ঘটায় ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান  হয়েছে। তিনি আরো বলেন, নিহতদের লাশ পুলিশ নিজ হেফাজতে নিয়েছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ জানান হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর একজন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের সেই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। শুক্রবার (১৬অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৫অক্টোবর) দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১২ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন জেলা ছাত্রদলের এই দুই নেতা।সদ্য বহিস্কৃত ওই নেতার নাম মো শাকিল হোসেন(৩২)। তিনি আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। এবং উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। শনিবার (১৭অক্টোবর) বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, যে সব নেতা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের ঠাঁই ছাত্রদলে হবেনা। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তার দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।  এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বহিষ্কারের একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা। এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৩অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা সদ্য বহিস্কৃত ছাত্রদলের এই নেতা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করে। এরপর তাকে একই দিন সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একদিনের কারাদন্ড দেওয়া হয়। এনিয়ে (১৪অক্টোবর) নিউজ প্রকাশিত হলে সমালোচনার ঝড় শুরু হয়। পরবর্তীতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ এবং সবশেষে দলের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।  তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।


গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পূজা না হওয়া এবং অন্য উপজেলার মন্দিরের নাম ব্যবহার করে সরকারি জিআর চাল বরাদ্দ ও উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বেতগাড়ী ইউনিয়নের তিনটি পূজামণ্ডপের নামে বরাদ্দ দেওয়া ১ হাজার ৮০০ কেজি চাল নিয়ে এ অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে একটি মন্দিরের অবস্থান গঙ্গাচড়ায় নয়, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম ও পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়কে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১১ অক্টোবর ২০২৬ তারিখের বরাদ্দ তালিকা অনুযায়ী, উপজেলার ২১টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ১২ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকায় বেতগাড়ী ইউনিয়নের পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দির, পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী মন্দির ও দোন্দোরা সার্বজনীন দুর্গা মন্দিরের নাম রয়েছে। প্রতিটি মন্দিরের নামে ৬০০ কেজি করে মোট ১ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ দেখানো হয়েছে।অভিযোগ রয়েছে, দোন্দোরা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরটি গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নে নয়, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে অবস্থিত। অন্যদিকে, বেতগাড়ী ইউনিয়নের পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দির ও পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী মন্দিরের সভাপতিরা জানিয়েছেন, তাঁদের মন্দিরে পূজা অনুষ্ঠিত না হলেও বরাদ্দের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দিরের সভাপতি স্বাধীন চন্দ্র রায় বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি কোনো স্বাক্ষর করিনি। পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন চন্দ্র এসব কাজ করেছেন। পরে জানতে পেরেছি।পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী মন্দিরের সভাপতি পরিমল চন্দ্র রায় বলেন, ২০২৫ সাল থেকে এখানে কোনো পূজা উদ্‌যাপন করা হয়নি। এবারও হয়নি। কে বা কারা এসব কাজ করেছেন, তাঁদের শাস্তি চাই।স্থানীয় পর্যায়ে পাওয়া এসব বক্তব্যে পূজা আয়োজন, মন্দিরের অবস্থান এবং সরকারি বরাদ্দের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পূজা অনুষ্ঠিত না হওয়া মন্দিরের নামে বরাদ্দ দেওয়া এবং অন্য উপজেলার মন্দিরের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণের দাবি উঠেছে।অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ১৭ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পিআইও মাইদুল ইসলামকে পাওয়া যায়নি। পরে তিনি কার্যালয়ে আসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনো বিষয় না, এগুলো অটোমেটিক ঠিক হবে। তবে কীভাবে বিষয়টি সমাধান করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।অন্যদিকে, পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায় বলেন, এটা ভুল হয়েছে, আমরা ফেরত দেব। তবে চাল ফেরত দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কতটুকু চাল ফেরত দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, বিষয়টি জানার পর আমরা পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে পূজা উদ্‌যাপন কমিটিকে তলব করা হয়েছে। বরাদ্দ ও চাল উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


  ঠাকুরগাঁওয়ে  দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি

শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ের ৪৭৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধেও নজরদারি চালাবে বাহিনীটি।শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান এসআরবি-১৩-এর সিপিসি-১ দিনাজপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন।তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।মেজর কাওসার বাঁধন জানান, রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এবার মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মণ্ডপ। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের দিন বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। কোনো পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা নাশকতার চেষ্টা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।এসআরবি-১৩ জানিয়েছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে কাজ করছে বাহিনীটি।


ডিজিটালে ঝড় তুলতে প্রস্তুত আলাপন, প্রতিনিধি সম্মেলনে নতুন কর্মপরিকল্পনা

ডিজিটালে ঝড় তুলতে প্রস্তুত আলাপন, প্রতিনিধি সম্মেলনে নতুন কর্মপরিকল্পনা

শিল্প-সংস্কৃতির আলো ছড়ানো গুণীজন, নীলফামারীতে পেলেন সম্মাননা

শিল্প-সংস্কৃতির আলো ছড়ানো গুণীজন, নীলফামারীতে পেলেন সম্মাননা

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

৫ ঘণ্টা রেলপথ অবরোধের পর মির্জাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা রেলপথ অবরোধের পর মির্জাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

গঙ্গাচড়ায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়ায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রংপুরে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

রংপুরে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

অভিজ্ঞতার মূল্যায়ন, মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা গঙ্গাচড়ায় প্রবীণ দিবস ‎

অভিজ্ঞতার মূল্যায়ন, মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা গঙ্গাচড়ায় প্রবীণ দিবস ‎

দিন শেষে লাভ ২০০ টাকা, তবুও স্বপ্ন দেখেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে

দিন শেষে লাভ ২০০ টাকা, তবুও স্বপ্ন দেখেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

  ঠাকুরগাঁওয়ে  দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি