দৈনিক আলাপন

কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ,  কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দসহ ভূট্টু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান  প্রতিরোধ অভিযানকালে একজন মাদক কারবারিসহ এসব চোরাচালানকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়।

ধৃত ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার পুত্র। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি। তিনি আরো জানান আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে নাগেশ্বরী থানায় সোপর্দ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ,  কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দসহ ভূট্টু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান  প্রতিরোধ অভিযানকালে একজন মাদক কারবারিসহ এসব চোরাচালানকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়।

ধৃত ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার পুত্র। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি। তিনি আরো জানান আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে নাগেশ্বরী থানায় সোপর্দ করা হয়েছে। 

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x