নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্ৰহ শুরু হয়েছে। সোমবার বিকালে অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভাটি হয়।
এর আগে উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন সাংবাদিকদের জানান, উপজেলায় মোট খানা রয়েছে ৬৫ হাজার ২৬৬টি। উপজেলার বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্ৰহ করবেন ১০৮ জন। এদের সুপার ভাইজার করবেন ১১ জন। উপজেলায় ৪৫ দিন ব্যাপি এ তথ্য সংগ্ৰহ করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সমাজ সেবা অফিসার জাকির হোসেন। এতে প্রায় ২০ জন সাংবাদিক অংশগ্ৰহণ করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন