দৈনিক আলাপন

নীলফামারীতে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মন্ডলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে নীলফামারী মেডিক্যাল কলেজ ও নীলফামারী জেনারেল হাসপাতালের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবব্রত হালদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন। বক্তব্য দেন নীলফামারী মেডিক্যাল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সোহরাব হোসেন, নীলফামারী মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) জেলা কমিটির আহবায়ক সোহেলুর রহমান সোহেল, ইন্টার্ন চিকিৎসক ডা. সজল কুমার ঘোষ ও ছাত্র প্রতিনিধি নেওয়াজ মাহমুদ ইমন।
মানববন্ধনে উল্লেখ করা হয় রবিবার দুপুরে ইউরোলজি বিভাগে কর্মরত অবস্থায় আলট্রাসনোগ্রাম রিপোর্ট নেয়ার সময় মারধোরের শিকার হন ডা. রতীন্দ্রনাথ। বেসরকারী অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলাম ওই চিকিৎসককে মারধোর করে ভয়ভীতি দেখান।
চিকিৎসকের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, ডা. রথীন্দ্রনাথ এর উপর হামলা করা হলো হাসপাতালে দায়িত্বরত অবস্থায়। আমাদের তো প্রতিষ্ঠানেও নিরাপত্তা নেই। মানুষের সেবার ব্রতি নিয়ে আমরা কাজ করছি। অবিলম্বে হামলাকারীর দৃষ্টান্তুমুলক শাস্তি দাবী করছি আমরা।
নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন বলেন, চিকিৎসা প্রদান করতে গিয়ে, মানুষের সেবা করতে গিয়ে আমরা বার বার নির্যাতনের শিকার হচ্ছি। চিকিৎসার সঠিক পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবী করছি অন্যথায় আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মনে করছি।
মানববন্ধন থেকে চিকিৎসকের হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সকল কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা, জনবল সংকট দূর করাসহ দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবী জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, হাসপাতালের ঘটনায় জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত নাঈম ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় তাকে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নীলফামারীতে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x