লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আড়াই শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে ৫০ জন রোগীকে।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২, বাংলাদেশের অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে মেরিয়াম চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান মো. রেজাউল করিম রাজা।
এতে বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) সাংবাদিক লায়ন আমিনুল হক, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস) ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কহিনুর বেগম, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপারসন ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কোষাধ্যক্ষ এবং নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আনিছুর রহমান, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক এবং মেরিয়াম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ বিন হাফিজ (সৈকত) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর লায়ন মো. আজমল সরকার, সদস্য লায়ন মর্জিনা, লায়ন মো. সালাহউদ্দিন বেগ, সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন গোলাম রুবায়েত মন্টু, লায়ন কাজী মানিক আলম, লায়ন জাবেদ আলী শেখ, লায়ন নুরন্নবী দুখুসহ ক্লাবের অন্যান্য সদস্য।
কর্মসূচিতে নিবন্ধনের মাধ্যমে আসা রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। মেরিয়াম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ বিন হাফিজ (সৈকত) রোগীদের চোখ পরীক্ষা করেন এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাছাই করা রোগীদের মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং মেরিয়াম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন