দৈনিক আলাপন

হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের শিক্ষা, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরিতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x