রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের জেলা কার্যালয়ের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ. সিদ্দিক সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষত ব্যক্তির কর্মের অভাব হয় না। শিল্প-কলকারখানায় ওয়েল্ডিং একটি অপরিহার্য কাজ। এই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান থাকা আবশ্যক।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বেকারত্বের অভিশাপ পিছনে ফেলে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ডিসি বলেন, প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয়িত অর্থ যাতে বিফলে না যায় সেজন্য অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি কর্মক্ষম জনশক্তি তৈরিতে বেশি বেশি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. এহেছানুল হক। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মণ, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো: সফিউল আলম প্রমুখ।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন