নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মন্ডলকে লাঞ্চিত ও মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মন্ডল অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. রথীন্দ্রনাথ মন্ডলের অভিযোগ, ঘটনার সময় আলট্রাসনো গ্রাফির রিপোর্ট নিতে এসে রেডিওলজি বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন নাঈম নামের এক যুবক। সে অ্যাম্বুলেন্স চালক। এ সময় তাঁকে অনাকাঙ্খিত হট্টগোল করতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের ওপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক নাঈমকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়। এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতালের অন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক(ইনসিটু) ডাঃ আব্দুল মতিন জানান, ডাক্তারের সাথে বেয়াদবি করার প্রতিবাদে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার সকাল ১০টায় স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। সকালে আটককৃত যুবককে আদালতে তোলা হবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন