দৈনিক আলাপন

নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত, এক বছরে ৫৭ হাজার ৫০০ মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, চোখ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি ঠিক রাখতে নিয়মিত চোখের যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে শিশুদের দৃষ্টিশক্তির বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে তাদের চোখের যত্ন নেওয়ার পাশাপাশি দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

পরে সদর উপজেলার ইটাখোলা মুন্সিপাড়ায় সিভিল সার্জনের উদ্যোগে অনুষ্ঠিত কম্বাইন্ড ক্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করা হয়।

আলোচনা সভায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গত এক বছরে নীলফামারী জেলার ছয়টি উপজেলায় ৯৩৬টি চক্ষু পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ক্যাম্পে ৩৫ থেকে ৫৫ বছর বয়সী ৫৭ হাজার ৫০২ জন বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, নিকটদৃষ্টির সমস্যায় আক্রান্ত ২১ হাজার ৮৪৫ জন সেবাগ্রহীতার মধ্যে ১১ হাজার ৪৯৮ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। অন্যদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপত্র, পরামর্শ এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত, এক বছরে ৫৭ হাজার ৫০০ মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x