দৈনিক আলাপন

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল তরুণীর লাশ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মর্জিনা খাতুন (২৯) নামের এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাসলা পিয়ালা এলাকার স্থানীয় একটি পুকুর থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

নিহত মর্জিনা খাতুন শাসলা পিয়ালা এলাকার আব্দুল কুদ্দুছ ও মাজেদা খাতুনের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর (রোববার) বিকেলে মর্জিনা নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্নস্থানে সন্ধান চালিয়ে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার তাঁর বড় ভাই আব্দুল মান্নান ভুল্লী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মর্জিনার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার ছোট বোন মর্জিনা ছোটবেলা থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল। প্রায়ই সে অসুস্থ হয়ে পড়ত। কীভাবে সে পুকুরে পড়েছে, আমরা জানি না। এ ঘটনায় আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ বা কোনো সন্দেহ নেই।’

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ দাফনের জন্য পরিবারকে অনুমোতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল তরুণীর লাশ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x