দৈনিক আলাপন

হিলিতে পূবালী ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস হিলি চারমাথা' কর্মসূচি পালন

এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’ স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে 'ক্যাশলেস হিলি চারমাথা' শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি-এর হিলি উপশাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে নগদ টাকার পরিবর্তে স্মার্ট উপায়ে কিউআর কোড স্ক্যান করে সহজে ও নিরাপত্তাসহ টাকা লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে সীমান্তবর্তী এলাকাটিতে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে। পরে বাংলা কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের প্রচারণায় একটি র‍্যালি বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন। ‘হিলি চারমাথা এলাকায় এই প্রচার চালানো হয়। পূবালী ব্যাংক হিলি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যাবস্থাপক দীপক চন্দ্র রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চারমাথা মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হিলিতে পূবালী ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস হিলি চারমাথা' কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x