দৈনিক আলাপন

অপহরণের ১২ দিনেও সন্ধান নেই কলেজছাত্রীর, ভারতে পাচারের শঙ্কায় দিশেহারা পরিবার

ছেলে ও বাবা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের  ১২ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, মেয়েকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার এবং অভিযুক্ত ব্যক্তিদের ভারতে যাতায়াতের তথ্য থাকায় মেয়েটিকে সীমান্ত দিয়ে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইল ফোনে ওই কলেজছাত্রীকে বাড়ির বাইরে ডেকে নেয় বলে অভিযোগ করা হয়। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেন।
ঘটনার দুই দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রমিক চন্দ্র সিংহ, তাঁর বাবা গ্রাম পুলিশ সদস্য সুমন্ত চন্দ্র সিংহসহ কয়েকজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন। তবে মামলা করার ১২ দিন পার হয়ে গেলেও ওই ছাত্রীকে উদ্ধার কিংবা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘প্রধান আসামির বাবা এলাকায় ছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হলে তার মেয়েকে উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। শুরুতে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন কাউকেই পাওয়া যাচ্ছে না। তিনি যেকোনো মূল্যে তার মেয়েকে ফিরে পেতে চান।’

স্বজনদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজনের ভারতে নিয়মিত যাতায়াত রয়েছে। ওই ছাত্রীকে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি। বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য সুমন্ত চন্দ্র সিংহের বোন বৈশ্বানী রানী। তিনি বলেন, ‘মায়া ধরে (মেয়ে নিয়ে) রমিক পালাইছে। এর পর থেকে ওর বাবাও নাই। সে শুধু বাড়ি পাহাড়া দিচ্ছে। আর কিছু সে বলতে পারবে না।’

ওই ছাত্রীর মা মেয়ের নিখোঁজের পর থেকে খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা। মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পরিবার দেরিতে পুলিশকে বিষয়টি জানিয়েছে। থানায় অপহরণ মামলা নেওয়া হয়েছে। মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে কেউ নিখোঁজ কলেজছাত্রী বা অভিযুক্ত রমিক চন্দ্রকে শনাক্ত করতে পারলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অপহরণের ১২ দিনেও সন্ধান নেই কলেজছাত্রীর, ভারতে পাচারের শঙ্কায় দিশেহারা পরিবার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x