দৈনিক আলাপন

মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি; পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে, সমঝোতার উদ্যোগ

দুর্গাপূজার আগে রসিক রায় জিউ মন্দিরে সংঘর্ষ, আহত ৬

দুর্গা পূজাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে ইসকন ও সনাতনীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে  ০৬ জন আহত হয়েছে । এ নিয়ে সেখানে  উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে  দুই পক্ষের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে।সংঘর্ষে গুরুতর আহত হয় নিতেন্দ্র নাথ বর্মন , জীতেন্দ্র নাথ বর্মন, চাম্পা রানী , দৈত্য নাথ বাবু, পায়েল প্রভূ, নূপুরসহ আরও কয়েকজন।  খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পরিস্থিতি শান্ত হয় ।

 উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি দখল ও পূজা  উৎসব পালনের সময় দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন সমর্থকদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনাসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই নিয়ে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সংঘর্ষ ও উত্তেজনার জেরে মন্দিরটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং পূজা বন্ধ ছিল। দীর্ঘ ১৬ বছর পর প্রশাসন ও স্থানীয়দের সমঝোতার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গত বছর দুর্গাপূজার সময় ।  ১৬ বছর পর নিজস্ব মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত এবং স্থানীয় ইসকন সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল । তবে এ বছর আবার উত্তেজনা দেখা দেয়ায় দুর্গাপূজা নিয়ে আবার অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছে ।

 এ ব্যাপারে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী  টেলিফোনে জানান, দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষ ও হাতাহাতি হলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । এখন দুই পক্ষের সমঝোতার চেষ্টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সভার আয়োজন করা হয়েছে ।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার আগে রসিক রায় জিউ মন্দিরে সংঘর্ষ, আহত ৬

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x