“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নীলফামারী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয় গিয়ে শেষ হয়। পরে কার্যালয় চত্বুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি’র মোঃ মেহেদী মোর্শেদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি কৃষিবিদ এ.কে.এম. জাহাঙ্গীর, সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সমাজ সেবা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল আলম শাহ মুকুল, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, সদস্য অধ্যপক আকতারুল আলম রাজু, অধ্যক্ষ প্রহলাদ চন্দ্র দাস, প্রকৌশলী মান্নান বসুনিয়াসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের কোনো বোঝা নন, বরং তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের জন্য অমূল্য সম্পদ। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও যতœ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বাবা-মা ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাই পরিবার থেকেই সন্তানদের মধ্যে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীলতার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ। অনুষ্ঠানে সন্তানদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা-মায়ের পাশে থাকা এবং তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন