বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পঞ্চমীর অকাল মৃত্যুতে এলাকা ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমেছে। পঞ্চমী রানী তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা উত্তরপাড়া গ্রামের অধীর চন্দ্র রায় ও মিনতি রানী রায় দম্পতির কনিষ্ঠ কন্যা ও পশ্চিম কাচনা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, সোমবার পঞ্চমী বিদ্যালয়ের ক্লাসে উপস্থিত হয়ে মধ্যাহ্ন বিরতির পর ছুটি নিয়ে মায়ের সাথে বড় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের উড়িয়ারপাড় গ্রামে বড় বোনের দেবরের বিয়েতে গিয়ে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় মৃতদেহ নিজেদের বাড়িতে নিয়ে এসে রাতেই সৎকার করা হয়। এ ঘটনায় ওই গ্রামে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমেছে । পঞ্চমী মেধাবী শিক্ষার্থী ছিল এবং আগামী ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে নিশ্চিত করেছেন পশ্চিম কাচনা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিনু বালা রায়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন