ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানবকল্যাণ পরিষদ ও নেটজ বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রচারাভিযানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩০সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলা পরিষদের হলরুম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিটি বিভিন্ন ফেস্টুনে সজ্জিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাণীশংকৈলের সহকারি কমিশনার-ভূমি মুজিবুর রহমান প্রধান অতিথি এবং উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম ও রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তাগণ এমন কর্মসূচি আয়োজনের জন্য মানবকল্যাণ পরিষদ ও নেটজ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ না করলে টেকসই উন্নয়নমূলক সমাজ গড়া সম্ভব নয়। এ বিষয়ে সকলকে সংবেদনশীল করে তুলতে আইনের সঠিক প্রয়োগ করতে এবং সকলকে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে বিশেষ করে বিশেষ করে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে বলে গুরুত্বারোপ করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন