দৈনিক আলাপন

কুড়িগ্রামে সেবার মান নিয়ে গণশুনানী অনুষ্ঠিত

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবার মান মূল্যায়ন ও সরকারি সেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে শতাধিক নারীদের উপস্থিতি ও প্রশ্ন উত্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গণশুনানী পরিচালিত হয়।

এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউনিয়ন সমাজকর্মী রাশেদুল ইসলাম, ইভিডব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন প্রমুখ। 

স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর "এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম" প্রকল্পের ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ গণশুনানীটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নের বেশ কয়েকজন নারীর প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান ও হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজা। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে সেবার মান নিয়ে গণশুনানী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x