রংপুরের তারাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা গেছে তিনটি গরু। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মুকুল মিয়ার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নিয়ে পাশের লাভলু মিয়া ও আব্দুস সোহানের বাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতায় তিনটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ৩ টি গরু আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয়দের ধারণা, তিন পরিবারের কোনো একটি বাড়ির চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। এবং স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার বেশি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কুরবান আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন