প্রেম যে জাতি, ধর্ম, বর্ণ কিংবা দেশের সীমানা মানে না, তারই যেন এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায়। বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমের টানে সুদ‚র চীন থেকে বাংলাদেশে এসেছেন পংফং (৩৭) নামে এক চীনা নাগরিক। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করে নতুন জীবনের স‚চনা করেন এই দম্পতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবদম্পতি হিলির মাঠপাড়া এলাকায় রাইসার বাড়িতে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এরপর চীনা এই যুবককে একনজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। পরিবার স‚ত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করেন। বিয়ের পর বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে হিলিতে শ্বশুরবাড়িতে আসেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন