শিশুশ্রম হ্রাস, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এএফডির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইকেল র্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন ও প্রকল্পের কো-অর্ডিনেটর কাজল রায়সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম হ্রাসে কাজ করছে এএফডি।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন