দৈনিক আলাপন

নদীতে ভাসছিল নারীর মরদেহ, গলায় ৩ চাবি : কয়েক ঘণ্টাতেই মিলল পরিচয়

রংপুরের বদরগঞ্জে নদীতে ভেসে ওঠা অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম গোলাপী বেগম (৭০)। তিনি উপজেলার দিলালপুর সর্দারপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের স্ত্রী। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। উদ্ধারের সময় গোলাপী বেগমের পরনে সবুজ ও নীল রঙের জামা (মেস্কি) ছিল। তাঁর কানে দুল, হাতে চুড়ি এবং গলায় ঝোলানো অবস্থায় তিনটি চাবি পাওয়া যায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নদীতে ভাসছিল নারীর মরদেহ, গলায় ৩ চাবি : কয়েক ঘণ্টাতেই মিলল পরিচয়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে নদীতে ভেসে ওঠা অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম গোলাপী বেগম (৭০)। তিনি উপজেলার দিলালপুর সর্দারপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের স্ত্রী। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। উদ্ধারের সময় গোলাপী বেগমের পরনে সবুজ ও নীল রঙের জামা (মেস্কি) ছিল। তাঁর কানে দুল, হাতে চুড়ি এবং গলায় ঝোলানো অবস্থায় তিনটি চাবি পাওয়া যায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x