দৈনিক আলাপন

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল

গ্রাহক শোষণ ও হয়রানির নামে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব চত্ত্বরে মশাল মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এ্যাড. পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীথি দাস নন্দিনীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যখন উর্ধ্বগতি, তখন নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে। রংপুরবাসীর অনুমতি ছাড়াই জোর করে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রিপেইড মিটার স্থাপন করছে নেসকো কর্তৃপক্ষ। যেখানে সরকার থেকে বলে দেয়া হয়েছে ডিজিটাল মিটার নষ্ট না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না, সেখানে তারা কিভাবে সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করে।

বক্তারা আরও বলেন, নেসকো জানিয়েছে ডিজিটাল মিটার ও প্রিপেইড মিটারে নাকি একই বিল আসে। তাহলে কেনো ডিজিটাল মিটারে আগে একটি বাড়িতে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসলে এখন প্রিপেইড মিটারে তা দেড় হাজার টাকা আসছে। শুধু তাই নয়, বারবার এই মিটার নষ্ট হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। এভাবে গ্রাহক হয়রানি করা বন্ধ করতে হবে। 

এসময়, গ্রাহক শোষণ ও প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বিদ্যুৎ গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। 

সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেসকো বিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x