নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো.জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকারের নেতৃত্বে একটি দল বাইপাস ওয়াপদা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়।
তল্লাশীর সময় যাত্রী জুয়েল মিয়ার সঙ্গে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ডিএনসির উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন