দৈনিক আলাপন

সৈয়দপুরে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কর্মমুখি দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এএমডিএ ইনস্টিটিউট অব প্রফেশনালস ওই সেমিনারের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। সম্মানিত অতিথি ছিলেন আমদা রিসার্চের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউস্টের অধ্যক্ষ ড. মো. শাহ আলম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী শাহ সুফী নূর মোহাম্মদ, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা, মো. আশরাফুল হক বাবু, মো. আকবর হোসেন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। পরিবর্তনশীল প্রযুক্তি ও চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণ এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. আফজাল হোসেন। সেমিনারে শিক্ষাবিদ, প্রশিক্ষক, পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x