বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আজ মঙ্গলবার নীলফামারীতে এক সরকারি সফরে আসছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সংবাদপত্র 'দৈনিক আলাপন'-এর অফিস পরিদর্শন করবেন।
সেখানে তিনি পত্রিকার সার্বিক প্রকাশনা কার্যক্রম, সংবাদকক্ষের পরিবেশ এবং প্রিন্টিং ব্যবস্থা ঘুরে দেখবেন। পরিদর্শনকালে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং দৈনিক আলাপন পরিবারের সদস্যদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন শেষে তিনি বিকালে রংপুরের উদ্দেশ্যে যাবেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে নীলফামারীর আঞ্চলিক গণমাধ্যমকর্মী ও দৈনিক আলাপন পরিবারের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দৈনিক আলাপন-এর সম্পাদক আমিনুল হক জানান , প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান আমাদের অফিস পরিদর্শন আসছেন। এতে জেলা পর্যায়ের সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় এক নতুন অনুপ্রেরণা যোগাবে।"

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন