দৈনিক আলাপন

নীলফামারীতে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

নীলফামারীতে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন ‘দ্রুত ব্যবস্থা নিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে পালিত হলো আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস। দিবসটি পালনে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এসএম কামাল, সহকারী পরিচালক(সিসি)আব্দুল মান্নান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই সাপে কাটার পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে। সর্পদংশন প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাতে চলাচলের সময় আলো ব্যবহার করা, জুতা ব্যবহারের আগে এর ভেতরটা পরীক্ষা করে দেখার পাশাপাশি সাপের আবাসস্থল সম্পর্কে সচেতন থাকার কথাও বলেন বক্তারা। এদিকে জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা ইপিআই সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় নীলফামারী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. মো. আব্দুল মতিন প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নীলফামারীতে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নীলফামারীতে সর্পদংশন সচেতনতা দিবস পালিত
0:00 / 0:00
1x