দৈনিক আলাপন

গঙ্গাচড়ায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের নির্মাণকাজের অংশ হিসেবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবু অভিরাম কানুর প্রতিনিধি ধনেশ্বর চন্দ্র রায়। ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর জজকোর্টের অ্যাডভোকেট বাবু ধীরেন্দ্র নাথ বর্মন। গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের সভাপতি কমল কান্ত রায়ের সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রিয় নাথ রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন নোহালী ইউনিয়নের রথী কান্ত রায়, ধনেশ্বর চন্দ্র রায়, মন্দিরের সদস্য গজেন চন্দ্র রায়, শিক্ষক সুদর্শন চন্দ্র সরকার, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র রায়, বাংলাদেশ গীতা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শুধির চন্দ্র রায়, গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী রায়।

বক্তারা মন্দিরের নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মন্দির কমিটির সদস্য, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x