দৈনিক আলাপন

সানফ্লাওয়ার কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমানের মায়ের ইন্তেকাল

সানফ্লাওয়ার কলেজের অধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য এবং কেবিনেটের রিজিওনাল চেয়ারপার্সন মোখলেছুর রহমান (জুয়েল)-এর মমতাময়ী মা মাহমুদা বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমার জানাজা আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মাহমুদা বেগমের মৃত্যুতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ সৈয়দপুর সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী,স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সানফ্লাওয়ার কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমানের মায়ের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সানফ্লাওয়ার কলেজের অধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য এবং কেবিনেটের রিজিওনাল চেয়ারপার্সন মোখলেছুর রহমান (জুয়েল)-এর মমতাময়ী মা মাহমুদা বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমার জানাজা আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মাহমুদা বেগমের মৃত্যুতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ সৈয়দপুর সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী,স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x