দৈনিক আলাপন

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারী সরকারী কলেজের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সরকারী কলেজে হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন ও অর্থ সম্পাদক মোঃ মাহফুজার রহমানসহ আরো অনেকে।

রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সাহিত্য-সংস্কৃতি কমিটির আহবায়ক মনি শংকর দাশ গুপ্ত জানান, কবিতা আবৃতি, নজরুল সঙ্গীত, একক অভিনয়, নৃত্য ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল হোসাইন ও রীমা রায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফিউল বাসার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x