এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাছুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে সকালে জেলা প্রশাসক কিশোরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ, শরিফাবাদ উচ্চ বিদ্যালয়, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস এবং ওই ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
পরে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ করেন। এর মধ্যে বিআরডিবির আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচির অধীনে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ ৬০ হাজার টাকার চেক, ইউনিসেফের অর্থায়নে ৩৮ শিশুকে কিট, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় দুটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৭৪ হাজার টাকার চেক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নয়জন প্রতিবন্ধী শিশুকে সহায়ক উপকরণ এবং যুব উন্নয়ন বিভাগের আওতায় একটি যুব সংগঠনকে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করেন।
এ ছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরের সিসি ব্লক নির্মাণকাজ পরিদর্শন করেন। একই দিন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, তৃষ্ণা সরকার, জুনিয়র প্রোগ্রামারসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন