সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সেই আয়নায় তখনই প্রকৃত প্রতিচ্ছবি প্রতিফলিত হবে, যখন সংবাদে সত্য সংবাদ তুলে ধরা হবে—বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে মানুষের কথা বলতে হবে। দেশ ও জাতি এগিয়ে যাবে।
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা এটিএম আজহারুল ইসলাম।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজের নানা অসংগতি, অনিয়ম, মানুষের দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসে।সাংবাদিকরা জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, একটি সংবাদ যেমন মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে, তেমনি ভুল বা অসত্য সংবাদও মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য তুলে ধরা জরুরি।
মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপজেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।
এ সময় এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও উন্নয়ন-সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন