দৈনিক আলাপন

মাদক ছাড়লে কর্মসংস্থান, না হলে কঠোর পদক্ষেপ-: বিলকিস ইসলাম এমপি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলাম বলেছেন, মাদক শুধু একজনকেই ধ্বংস করে না, এটি পুরো পরিবারকে নিঃশেষ করে দেয়। এর বিরুপ প্রভাব পড়ে গোটা জাতির উপর। তাই মাদকের ভয়াল থাবা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট বাজারে মাদবিরোধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলাকে মাদকমুক্ত করতে হবে। এজন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি খাতামধুপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা যদি এই ইউনিয়নকে মাদকমুক্ত করতে পারেন তাহলে উন্নয়নে অগ্রাধিকার পাবে এই ইউনিয়নবাসী।

সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় সৈয়দপুর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও খাতামধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরীর উদ্যোগে এ

সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজিদ হোসেন। সভাটি সঞ্চালন করেন শাখা সাধারণ সম্পাদক আনেয়ারুল ইসলাম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা আনিসুল হক চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন। 

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতীদলের আহবায়ক আনিস আনসারী, সদস্য সচিব জুয়েল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় মাদকের বিরুদ্ধে খাতামধুপুর ইউনিয়নের সাধারণ লোকজন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং প্রতিকার চান।  

সভায় প্রধান অতিথি বিলকিস ইসলাম এমপি আরও বলেন, মাদককে শুন্যের কোটায় নামাতে হলে সবার আগে আমাদেরকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সহযেগিতা করতে হবে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। তিনি বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে সৎপথে ফিরে আসবে আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। 

সভায় সমাবেশের আয়োজক সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, আগামি ১৫ দিনের মধ্যে মাদক ব্যবসা ত্যাগ করে সঠিক পথে ফিরে আসতে হবে। অন্যথায় ১৫ দিন পরে জনগন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে ঘোষণা দেন।  

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদক ছাড়লে কর্মসংস্থান, না হলে কঠোর পদক্ষেপ-: বিলকিস ইসলাম এমপি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x