রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের বৈরাতী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সকালে ওই নারীর লাশ মহাসড়কের উপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাগঞ্জ হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় হাজির হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করে।
নিহত ওই নারীর নাম কুলছুম। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ' নিহত ওই নারীর লাশ থানা হেফাজতে রয়েছে। পরিচয় শনাক্ত করা হয়েছে তার পরিবারের এলে লাশ হস্তান্তর করা হবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন