নীলফামারীর সৈয়দপুরে পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ এবং পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকায় শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। একই দিন সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী বাজারসংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী বাজারের পাশে একটি ১০ চাকার ট্রাকের চাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বার্তা২৪.কমকে বলেন, ‘এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
অন্যদিকে, শনিবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার ফাইলেরিয়া হাসপাতালসংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় লোকমান মাসুদ লাবিব (৭) নামের এক শিশু।
নিহত লাবিব ধলাগাছ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য সিরাজুল ইসলামের ছেলে। সে সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে লাবিব পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পর লাবিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন