দৈনিক আলাপন

ডেঙ্গু রুখতে নওগাঁয় ১১ উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশের সঙ্গে নওগাঁতেও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।  

শনিবার (১২সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পর কর্মসূচির প্রথমেই নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে অতিথিরা বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, নওগাঁ পৌর সভার প্রশাসক টি,এম,এ, মোমিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। তাই শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে যার যার বাড়ি এবং বসতির আশেপাশের জায়গাগুলো সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা সবাই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই প্রধানমন্ত্রীর গৃহিত তিনমাসের কর্মসূচিকে শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন ও ৩টি পৌর সভা একই কর্মসূচি গ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অভিযানের সূচনা করে। এসময় প্রতিটি উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্কার-পরিচ্ছন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেন। এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু রুখতে নওগাঁয় ১১ উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x