ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে অনলাইন প্ল্যাটফর্মে একযোগে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সভায় ইউএনও জানান, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের শনিবার ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ পালন করা হবে। সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মাফরুহা আক্তার, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যার্থী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রোভার স্কাউট ও স্কাউট সদস্য এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ উপস্থিত অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন